২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইন: ফরিদপুরে ইসলামী ব্যাংকের শোভাযাত্রা

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় এ ক্যাম্পেইন চালানো হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2025, 07:20 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ ক্যাম্পেইন’ উপলক্ষ্যে ফরিদপুরে হয়ে গেল শোভাযাত্রা, সেমিনার ও স্টল প্রদর্শনী।

রোববার দিনভর এসব আয়োজন করা হয় বলে ইসলামী ব্যাংক বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যবস্থাপনায় এ ক্যাম্পেইন চালানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে সরকারি রাজেন্দ্র কলেজের মূল ফটক থেকে শোভাযাত্রা শুরু হয়; শেষ হয় শিশু একাডেমিতে গিয়ে। এরপর শিশু একাডেমিতে হয় সেমিনার।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বক্তব্য দেন।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারও বক্তব্য দেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের স্বাগত বক্তব্য সংবলিত ভিডিও দেখানো হয়। ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের ‘পেমেন্ট সিস্টেমস’ বিভাগের অতিরিক্ত পরিচালক মো. পারওয়েজ আনজাম মুনির।

অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ দিলরুবা জেবা এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তন্ময় ইসলাম।

গ্রাহকদের মধ্য অভিজ্ঞতা শোনান শতনীড়ের নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, ক্যাম্পাস ক্যাফের স্বত্বাধিকারী তূর্য্য ও ক্ষুদ্র ব্যবসায়ী শহিদুল ইসলাম মানসুর।

সেমিনার শেষে অতিথিরা সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে বাংলা-কিউ-আর অধিভুক্ত ১৭টি ব্যাংকের ২০টি স্টল পরিদর্শন করেন।