১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নভোএয়ার ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের চুক্তি

চুক্তির ফলে নভোএয়ারের যাত্রীরা ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের আউটলেট থেকে বিভিন্ন পণ্যে ছাড় পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2026, 08:03 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

উড়োজাহাজ পরিবহন সংস্থা নভোএয়ার লিমিটেড এবং ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

এর আওতায় ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের আউটলেট থেকে বিভিন্ন পণ্যে ছাড় পাবেন নভোএয়ারের যাত্রীরা।

রাজধানীতে ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের কার্যালয়ে কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ আহমাদ আব্দুল্লাহ এবং নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ চুক্তিতে সই করেন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। 

বুধবার নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্রাহক সেবায় অংশীদারত্বের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে দুই প্রতিষ্ঠান।”