Published : 21 Apr 2026, 01:40 PM
সেরা রিটেইল স্বীকৃতি অর্জন করেছে কল্লোল গ্রুপ অব কোম্পানিজের ঘড়ির রিটেইল চেইন ব্র্যান্ড ‘টাইম জোন’।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত তৃতীয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস২০২৬-এ ‘বেস্ট রিটেইলার (জুয়েলারি)’ ক্যাটাগরিতে এ সম্মাননা পেয়েছে এ কোম্পানি।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে এ পুরস্কার তুলে দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কল্লোল গ্রুপ অব কোম্পানিজের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হেড অব ডিজিটাল মার্কেটিং রিফাত আহমেদ।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা বলেন, “রিটেইল খাতে উদ্ভাবন, দক্ষতা ও গ্রাহককেন্দ্রিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এই অর্জন প্রতিষ্ঠানটির জন্য গর্বের।
“এই সাফল্যের মাধ্যমে টাইম জোন বাংলাদেশের ঘড়ি রিটেইল খাতে একটি বেঞ্চমার্ক প্রতিষ্ঠা করেছে ও বাংলাদেশে বিশ্বখ্যাত ঘড়ির ব্র্যান্ডগুলোর ব্র্যান্ড হাউজ হিসেবে মানুষের বিশ্বাস অর্জন করে নিয়েছে। দেশের ব্র্যান্ডের ঘড়ির রিটেইল ইন্ডাস্ট্রির জন্য তারা একটি অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করেছে।”
প্রতিষ্ঠানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ওয়াচ অপারেশন) গোলাম মোহাম্মদ বলেন, “এই স্বীকৃতি পুরো কল্লোল গ্রুপের জন্য একটি গর্বের মুহূর্ত। ‘টাইম জোন’ বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘সেরা রিটেইলার’ পুরস্কার অর্জন করেছে—এটি সত্যিই টিমের পরিশ্রম, বিশ্বাস ও ধারাবাহিকতার ফল।
“এই অর্জনের পেছনে যারা নিরলসভাবে কাজ করেছেন, তাদের সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা।”