১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

যাত্রা করল আকিজ বশির কেবলস

আকিজ বশির কেবলস বলছে, বিশুদ্ধ কপার দিয়ে তৈরি ‘থ্রি-লেয়ার ইনসুলেটেড কেবল’ সর্বোচ্চ ১০৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহনশীল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 09:53 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

বৈদ্যুতিক তার ও কেবল শিল্পে আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে আকিজ বশির গ্রুপ। তাদের নতুন কোম্পানি আকিজ বশির কেবলস বাজারে এনেছে ‘উন্নত প্রযুক্তিতে’ তৈরি ‘থ্রি-লেয়ার ইনসুলেটেড কেবল’।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আকিজ বশির কেবলস বলেছে, বিশুদ্ধ কপার দিয়ে তৈরি ‘থ্রি-লেয়ার ইনসুলেটেড কেবল’ সর্বোচ্চ ১০৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহনশীল। 

“এটি দেশের বৈদ্যুতিক নিরাপত্তায় একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে এবং আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে ক্রমবর্ধমান নিরাপত্তা চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।”

গত ৮ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ ব্র্যান্ডের উদ্বোধন করেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম।

কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হেলাল আহমেদ, হেড অব বিজনেস, কেবলস অপারেশনস মোহাম্মদ ওমর ফারুকসহ আকিজ বশির গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মোহাম্মদ খোরশেদ আলম বলেন, “আকিজ বশির গ্রুপের বিশ্বাসযোগ্যতা ও আধুনিক উৎপাদন সক্ষমতার ভিত্তিতে আকিজ বশির কেবলস আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের চাহিদা পূরণে মানসম্মত বৈদ্যুতিক তার ও পাওয়ার কেবলের পোর্টফোলিও নিয়ে বাজারে প্রবেশ করেছে।”

তিনি আশা প্রকাশ করেন, “আকিজ বশির কেবলস খুব শিগগিরই বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ও বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। নিজস্ব শোরুমভিত্তিক সারাদেশব্যাপী বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে ব্র্যান্ডটি নিরাপদ, নির্ভরযোগ্য ও ভবিষ্যৎ উপযোগী ইলেকট্রিক পণ্য সরবরাহ করে বাংলাদেশের ঘরবাড়ি, শিল্প ও অবকাঠামো খাতে নিরাপদ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”