সনি র্যাংগসে পাওয়া যাবে টিসিএল এসি
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টিসিএলের এসি কিনলে থাকছে উপহার।
ইলেকট্রনিক্স রিটেইল চেইন সনি র্যাংগসে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হয়েছে কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড টিসিএলের প্রিমিয়াম ‘হেলথ এডিশন’ এয়ার কন্ডিশনার।
রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে সনি র্যাংগস বলেছে, ভোক্তার চাহিদাকে সামনে রেখে ডিএক্স গ্রুপ বাজারে এনেছে টিসিএলের ‘প্রিমিয়াম হেলথ এডিশন এসি’।
এতে বলা হয়, এ সিরিজের প্রধান আকর্ষণ এর ছয় স্তরের স্বাস্থ্য সুরক্ষা ফিল্টার ব্যবস্থা, যা বিভিন্ন ধাপে বাতাসকে পরিশোধিত করে ঘরের মধ্যে সতেজ ও স্বাস্থ্যকর বাতাস সরবরাহ করতে পারে।
উদ্বোধন অনুষ্ঠানে সনি র্যাংগসের চিফ ফাইনান্স অফিসার মুস্তফা ওয়াকি চৌধুরী, সিনিয়র জিএম জানে আলম, জিএম (হেড অব রিটেইল) কে এম মুসাদ্দেক উল্লাহসহ অন্যান্য কর্মকর্তা।
টিসিএল এর একমাত্র পরিবেশক ডিএক্স গ্রুপের চিফ ম্যানুফাকচারিং অ্যান্ড প্রোডাক্ট অফিসার আরিফুর রহমান, হেড অব সেলস মাহমুদুল আলম, এডভাইজর মার্কেটিং ও ডিজিটাল ক্লাস্টার মুনতাসির আহমেদ, হেড অব অল্টারনেটিভ চ্যানেল আলাল উদ্দিন রুমেলসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি, ৫ বছরের পার্টস ওয়ারেন্টি এবং ২ বছরের ফ্রি হোম সার্ভিস সুবিধা মিলবে টিসিএল হেলথ এডিশন এসির ১ টন, ১.৫ টন ও ২ টন মডেলে।
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টিসিএল এর এসি কিনলে থাকবে টিসিএল ৭৫ ইঞ্চি টিভি, ওয়াশিং মেশিনসহ লক্ষাধিক টাকার পুরস্কার জেতার সুযোগও রয়েছে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
