১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘সনি-স্মার্ট’ শোরুম এখন বনশ্রীতে

টিভি কিনলেই থাকছে ফ্রিজ, এয়ার কুলার, মাইক্রোওয়েভ ওভেনসহ শতভাগ নিশ্চিত উপহার জেতার সুযোগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2025, 08:43 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

ঢাকার বনশ্রীতে ‘সনি-স্মার্ট’ এর নতুন বিক্রয়কেন্দ্র চালু হয়েছে, আর এ উপলক্ষে শতভাগ ‘নিশ্চিত’ উপহারের ‘অফার’ চালু করেছে ইলেক্ট্রনিক্স পণ্যের এই ব্র্যান্ড।

বৃহস্পতিবার বিকেলে ‘স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বনশ্রীর সি ব্লকে ‘সনি-স্মার্টের’ নতুন এই শোরুম উদ্বোধন করেন।

জাপানের ব্র্যান্ড সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ‘স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড’, যা দেশে ‘সনি-স্মার্ট’ নামে পরিচিত।

এই শোরুমের জন্য ‘অত্যাকর্ষণীয় অফার’ চালুর কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “টিভি কিনলেই থাকছে ফ্রিজ, এয়ার কুলার, মাইক্রোওয়েভ ওভেনসহ শতভাগ নিশ্চিত উপহার জেতার সুযোগ। এছাড়াও চরকি, হৈচৈ এবং ট-স্পোর্টসের ৬ মাসের ফ্রি সাবস্ক্রিপশনতো থাকছেই।”

জাপানের আরেক ব্র্যান্ড শার্পের রেফ্রিজারেটর, ফ্রিজ এবং স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ ও ডিপ-ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ ‘সনি-স্মার্টের’ সকল পণ্য আকর্ষণীয় মূল্যে কেনার সুবিধার কথাও বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এছাড়া ‘ডাবল সেভিংস’, নির্দির্ষ্ট ব্যাংকের কার্ডের মাধ্যমে ‘বিনাসুদে ইএমআই’ সুবিধা, জিপি স্টার ও নগদ অফার এবং জি-কেয়ার কার্ডের অধীনে দেশজুড়ে নানা স্বাস্থ্যসেবা, বেটার মিল, ক্লাউড কফি, স্যাফরন সুইটসের সকল শাখায় খাদ্যপণ্যে বিশেষ মূল্যছাড়সহ আরও নানা সুবিধার কথা বলছে ‘সনি-স্মার্ট’।

‘সনি-স্মার্টের’ এই ২৯তম শোরুম উদ্বোধনের সময় মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “আমাদের দেশের সনি লাভাররা প্রায় সময়ই আসল সনি পণ্য কিনতে গিয়ে ঠকে যান। ক্রেতারা যাতে প্রতারিত না হন সেই সমস্যা সমাধানে সনি-স্মার্ট দিচ্ছে জাপানের জেনুইন সনি পণ্যের নিশ্চয়তা। 

“একইসাথে আমরাই বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠন যারা সনি পণ্যে ডিজিটাল ওয়ারেন্টি সেবা দিচ্ছি। এর মাধ্যমে গ্রাহকদের জন্যে জেনুইন সনি পণ্যের পাশাপাশি নিশ্চিত হচ্ছে বিক্রয়োত্তর সেবা।”

সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস বলেন, “দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে প্রবেশের পর থেকেই গ্রাহকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে সনি-স্মার্ট। অল্প সময়ের ব্যবধানে সারা দেশে কাস্টমার-ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছি আমরা। আসল পণ্যের সাথে সঠিক মূল্যে প্রকৃত সেবার নিশ্চয়তা দিচ্ছি আমরা।”

সনি সাউথ-ইস্ট এশিয়ার টিভি প্রোডাক্ট মার্কেটিংয়ের প্রোডাক্ট ম্যানেজার কেমনুজ ম্যাকাইভ্যালিত মিং, ‘সনি-স্মার্টের’ জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং আজাদ রহমান এ সময় উপস্থিত ছিলেন।