১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘ভিসা এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল এনআরবিসি ব্যাংক

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2025, 10:41 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

রাজধানীতে ভিসা লিডারশিপ কনক্লেভে ‘এক্সিলেন্স ইন ভিসা ডেবিট কার্ডস বিজনেস অ্যাসোসিয়েট ক্লায়েন্ট-২০২৫’ পেয়েছে এনআরবিসি ব্যাংক। 

বুধবার এনআরবিসি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ঢাকার একটি হোটেলে সোমবার ভিসা লিডারশিপ কনক্লেভ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. তৌহিদুল আলম খানের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে ডিজিটাল অর্থনীতিতে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ব্যাংক, ফিনটেক ও রিটেইল খাতের ১৭টি প্রতিষ্ঠানকে ৩০টি অ্যাওয়ার্ড দেয় ভিসা।

তৌহিদুল আলম খান বলেন, “আমরা আমাদের ক্রেডিট কার্ড নেটওয়ার্ক সম্প্রসারণ করার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছি, যার মাধ্যমে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা অচিরেই এর বিস্তৃত সুবিধা পাবেন।”

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, এনআরবিসি ব্যাংকের রিটেল বিজনেস ও ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের প্রধান কাজী মো. শাফায়েত কবির উপস্থিত ছিলেন।