আজীবন সম্মাননা পেলেন ‘গ্যালাক্সি’ চেয়ারম্যান
১৯৭২ সালে দেশের ভ্রমণ খাতের প্রাথমিক পর্যায়ে ‘গ্যালাক্সি ট্রাভেল ইন্টারন্যাশনাল’ প্রতিষ্ঠার মাধ্যমে তৌফিক উদ্দিন আহমেদের পথচলা শুরু।
দেশের ভ্রমণ ও পর্যটন শিল্পের বিকাশে পাঁচ দশকের বেশি সময় ধরে ভূমিকা রাখায় ‘শেয়ার ট্রিপ–মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অনুষ্ঠানে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন ‘গ্যালাক্সি বাংলাদেশের’ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদ।
সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠান হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্মাননা পাওয়ার পর তৌফিক উদ্দিন আহমেদ বলেন, “এই স্বীকৃতি শুধুমাত্র আমার ব্যক্তিগত অর্জন নয়, পুরো গ্যালাক্সি পরিবারের পরিশ্রম ও নিষ্ঠার প্রতিফলন। আমরা গুণগত উৎকর্ষ ধরে রাখা, নতুন প্রতিভা গড়ে তোলা এবং দেশের অ্যাভিয়েশন, ট্রাভেল ও পর্যটন খাতকে আরও গতিশীল করে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।”
১৯৭২ সালে দেশের ভ্রমণ খাতের প্রাথমিক পর্যায়ে ‘গ্যালাক্সি ট্রাভেল ইন্টারন্যাশনাল’ প্রতিষ্ঠার মাধ্যমে তৌফিক উদ্দিন আহমেদের পথচলা শুরু।
সত্তর ও আশির দশকে ‘গ্যালাক্সি ট্রাভেল বাংলাদেশের’ সরকারি প্রতিষ্ঠান, কর্পোরেট হাউজ, দেশি-বিদেশি ব্যাংক, বহুজাতিক কোম্পানি ও বিভিন্ন এনজিও’র জন্য ‘শীর্ষ কর্পোরেট’ ট্রাভেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পায়।
তিনি অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের-এটিএবি প্রতিষ্ঠাকালীন সংগঠক এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের-টিওএবি তিনবারের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তার দিকনির্দেশনায় ‘গ্যালাক্সি’ ভিসা পরিষেবাও চালু করে, যেখানে ‘ভিএফএস গ্লোবালের’ মতো আন্তর্জাতিক ভিসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে সেবা দেওয়া হয়।
