Published : 04 Aug 2026, 11:48 PM
‘উন্নত কানেক্টিভিটি ও ডিজিটাল রূপান্তর’ ত্বরান্বিত করতে গ্রামীণফোনের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে খাদ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকারী কোম্পানি ডেকো ফুডস।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, সম্প্রতি তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং ডেকো লিগ্যাসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কল্পন হোসেন এ বিষয়ে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অংশীদারত্বের আওতায় গ্রামীণফোনের ডিজিটাল কানেক্টিভিটি ও এন্টারপ্রাইজ সলিউশন ব্যবহার করে ডেকো ফুডস তাদের পরিচালন দক্ষতা বাড়াবে, দীর্ঘমেয়াদি টেকসই ব্যবসায়িক লক্ষ্য অর্জনে কাজ করবে এবং দেশের উৎপাদন খাতের ‘ডিজিটাল রূপান্তরে’ ভূমিকা রাখবে।
ইয়াসির আজমান বলেন, “এই পার্টনারশিপ প্রযুক্তির মাধ্যমে আরও স্মার্ট পরিচালন ব্যবস্থা গড়ে তোলার যৌথ আকাঙ্ক্ষার প্রতিফলন। এটি বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় নিরাপদ ও স্মার্ট ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি অধিকতর গতিশীলতা, উৎপাদনশীলতা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে।”
কল্পন হোসেন বলেন, “উদ্ভাবন ও প্রযুক্তি আমাদের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি কৌশলের অবিচ্ছেদ্য অংশ। গ্রামীণফোনের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আধুনিক ডিজিটাল সমাধান ব্যবহার করে পরিচালন সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করতে চাই।”
গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) আসিফ নাইমুর রশীদ, হেড অব ইমার্জিং অ্যাকাউন্টস এস এম জাহাদুল আরেফিন, হেড অব পিপিও মো. মাহবুবুল আলম ভূঁইয়া, হেড অব প্রাইম অ্যাকাউন্টস অরবিদ চৌধুরী, হেড অব ইমার্জিং ঢাকা নর্থ সৌগত বিশ্বাস, স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার হাসান হাফিজুর রহমান এবং স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার মো. আশরাফ-উজ্জামান চৌধুরী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডেকো ফুডসের পক্ষে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার (সিওও) এ কে এম জাবেদ, হেড অব মার্কেটিং মো. নেয়ামুল কাদের, হেড অব সেলস সৈয়দ আবরার আহমেদ, হেড অব এইচআর মো. জহিরুল ইসলাম, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মো. জাহিদুল হক এবং হেড অব সাপ্লাই চেইন মো. বজলুর রহমান।