০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ব্র্যাক ব্যাংক-এসিআই গোদরেজ অ্যাগ্রোভেটের সমঝোতা

এসিআই গোদরেজের ডিলার কালেকশন প্রক্রিয়া এখন সহজ ও দ্রুত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 06:33 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

এসিআই গোদরেজ অ্যাগ্রোভেটকে ‘অ্যাডভান্সড ট্রানজ্যাকশন ব্যাংকিং সল্যুশন’ দিতে চুক্তি করার কথা জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে বলে শনিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ চুক্তির ফলে এসিআই গোদরেজের ডিলার কালেকশন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে, যা প্রতিষ্ঠানটির সময় ও খরচ সাশ্রয় করবে। এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট এখন ব্র্যাক ব্যাংকের এপিআই-সক্ষম এজেন্ট ব্যাংকিং ও ভার্চুয়াল অ্যাকাউন্টস সল্যুশন ব্যবহার করতে পারবে। এর ফলে প্রতিষ্ঠানটির পেমেন্ট অপারেশন্স ও পরিচালন কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে।

এই সিস্টেমের মাধ্যমে প্রতিষ্ঠানটির ৬ হাজারের বেশি পরিবেশক যুক্ত থাকবেন, যারা রিয়েল-টাইম কালেকশন, স্বয়ংক্রিয় রিকনসিলিয়েশন ও প্রতিষ্ঠানটির ইআরপি সিস্টেমের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুবিধা পাবেন।

অনুষ্ঠানে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি শাহীন ইকবাল এবং এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেডের হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মহিউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম, ঢাকা রিজিওনাল কর্পোরেটের এরিয়া হেড এস এম মুসা।