১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

স্কয়ার নিয়ে এল 'সুপারমম সুপার প্যান্টস' ডায়পার

নতুন ও ভবিষ্যৎ মায়েদের সুবিধার্থে উদ্বোধন করা হয় মোবাইল অ্যাপ 'সুপারমম'।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2025, 09:00 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

স্কয়ার দেশের বাজারে নিয়ে এসেছে জাপানের সার্ভো টেকনোলজিতে তৈরি প্যান্ট স্টাইল ডায়াপার 'সুপারমম সুপার প্যান্টস'।

শনিবার নারায়ণগঞ্জ রূপসী ফ্যাক্টরিতে সারা বাংলাদেশের রিটেইলারদের সাথে নিয়ে এ পণ্যটি আনুষ্ঠানিকভাবে বাজারজাত করা শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্কয়ার গ্রুপ। 

সেখানে বলা হয়, নতুন ও ভবিষ্যৎ মায়েদের সুবিধার্থে এদিন আরও উদ্বোধন করা হয় মোবাইল অ্যাপ 'সুপারমম', যার মাধ্যমে গর্ভকালীন সময়ে এবং সন্তান বেড়ে ওঠার বিভিন্ন ধাপে মায়েরা পাবেন প্রয়োজনীয় পরামর্শ ও সাপ্তাহিক আপডেট। 

“সম্পূর্ণ ফ্রি এই অ্যাপে থাকছে ডাক্তার ও সাইকোলজিস্টদের পরামর্শে তৈরি তথ্যবহুল আর্টিকেল এবং ভিডিও - যা প্রতিটি মায়ের পাশে থাকবে নির্ভরযোগ্য সহায়ক হিসেবে।” 

কোম্পানির ম্যানুফ্যাকচারিং প্লান্ট নারায়ণগঞ্জের রূপসীতে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, এবং স্কয়ার গ্রুপের তৃতীয় প্রজন্মের সদস্যরা। 

সারাদেশ থেকে আসা শতাধিক ‘সুপারমম সুপার পার্টনা’ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্কয়ার গ্রুপ বলছে, মায়েদের চাহিদা সর্বোচ্চ শোষণক্ষমতা সম্পন্ন, লিকেজপ্রুফ এবং আরামদায়ক ডায়াপার। স্কয়ার এই প্রতিটি চাহিদার কথা মাথায় রেখে সুপারমম সুপার প্যান্টস তৈরিতে ব্যবহার করেছে ‘ম্যাজিকবল টেকনোলজি, ব্রিদেবল টপশিট এবং ৩৬০ ডিগ্রি ওয়েস্টব্যান্ড’ যা শিশুকে রাখবে ‘সম্পূর্ণ শুষ্ক, লিকেজপ্রুফ এবং আরামে’।