০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অ্যাপে ‘বাংলা কিউআর’ চালু

গ্রাহকরা এখন থেকে অ্যাপে বাংলা কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2026, 04:49 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপে ‘বাংলা কিউআর’ সেবা চালু হয়েছে।

শনিবার ব্যাংক কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, “এখন থেকে গ্রাহকরা অ্যাপে বাংলা কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।

বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী এটি উদ্বোধন করেন। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমানসহ অন্য কর্মকর্তারাও এসময় ছিলেন।