ফ্লো ফেস্ট ঢাকা: ‘সুস্থ শরীর ও সুন্দর মনই টেকসই উন্নয়নের ভিত্তি’
“এমন একটি উৎসবে অংশ নেওয়াটা কেবল পৃষ্ঠপোষকতা নয়, বরং একটি বার্তা,” বলা হয় ইউসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে।
সুস্থ শরীর ও সুন্দর মনই ‘টেকসই উন্নয়নের ভিত্তি’ বলে মন্তব্য করেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহীর।
শুক্রবার ঢাকার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে ‘ফ্লো ফেস্ট ঢাকার’ দ্বিতীয় দিনের এক আয়োজনে তিনি এ মন্তব্য করেন।
সংগীত, নৃত্য, যোগ ও ধ্যানের সঙ্গে সচেতন জীবনচর্চার সম্মিলন ঘটিয়েছে এ উৎসব।
উৎসবটির দ্বিতীয় দিনের ‘পার্টনার্স ইন ফ্লো’ প্যানেল আলোচনায় ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, ‘ইউসিবি এখন নতুন উদ্যম ও উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে—যেখানে টেকসই প্রবৃদ্ধির পাশাপাশি আমাদের কর্মী, গ্রাহক ও সম্প্রদায়ের সুস্থতা ও কল্যাণই সবচেয়ে বড় প্রেরণা।
“আমি বিশ্বাস করি মানবিক সুস্থতা ও সচেতন জীবনদৃষ্টি ব্যক্তি থেকে শুরু করে প্রতিষ্ঠান পর্যন্ত ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”
তিনি বলেন, “আজকের দিনে ‘ওয়েলনেস’ ও ‘সাসটেইনেবিলিটি’ আর আলাদা কোনো প্রকল্প নয়, এগুলোই আধুনিক প্রতিষ্ঠানের মূল দর্শন, যা তাদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছে।”
ইউসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের জন্য এমন একটি উদ্যোগে অংশ নেওয়া ‘কেবল পৃষ্ঠপোষকতা নয়, বরং একটি বার্তা’।
