১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসলামী ব্যাংকের নিউ মার্কেট শাখায় ‘গ্রাহক সমাবেশ’

“ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক হলেন আমানতকারীরা,” অনুষ্ঠানে বলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2026, 06:46 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

ঢাকার নিউ মার্কেট শাখায় ‘গ্রাহক সমাবেশ’ করেছে ইসলামী ব্যাংক।

বৃহস্পতিবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ তুলে ধরেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন বলেন, “ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক হলেন আমানতকারীরা। তাদের স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ ব্যাংক ও বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে।”

তিনি বলেন, “বিশ্বজুড়ে অনেক ইসলামী ব্যাংক থাকলেও আমাদের এই ব্যাংকটি এ অঞ্চলের অন্যতম পথপ্রর্দশক। যতদিন বাংলাদেশ থাকবে, ইনশাআল্লাহ ইসলামী ব্যাংকও সগৌরবে টিকে থাকবে।

“ইসলামী ব্যাংকের শেয়ারের পরিমাণ মাত্র ৬ হাজার ৫০০ কোটি টাকা, অথচ গ্রাহকদের আমানত প্রায় পৌনে ২ লাখ কোটি টাকা। শেয়ারের এই অনুপাত মোট আমানতের এক নগণ্য অংশ। সুতরাং শেয়ার নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এছাড়া লুটের টাকা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক, সরকার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ করছে।”

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের শরিয়া অ্যাডভাইজরি বোর্ডের সদস্য শাহ মোহাম্মদ ওয়ালীউল্লাহ, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোন প্রধান মো. মাহবুব-এ-আলম এবং ইসলামী ব্যাংকের নিউ মার্কেট শাখার প্রধান মুহাম্মদ মাহবুবুস সাজ্জাদ কথা বলেন।