০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আইএসইউতে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে সেমিনার

“বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে চাইলে প্রথমে বিশ্বমানের শিক্ষক তৈরি করতে হবে,” সেমিনারে বলেন প্রধান বক্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2026, 10:16 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক অভিজ্ঞতা বিনিময়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) সেমিনার হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির মিডিয়া ল্যাবে ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল’ (আইকিউএসি) এ সেমিনার আয়োজন করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে।

সেমিনারে প্রধান বক্তা যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক আহমেদ মুসতাফা বলেন, “বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে চাইলে প্রথমে বিশ্বমানের শিক্ষক তৈরি করতে হবে। আর সে জন্য গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক একাডেমিক সংযোগের কোনো বিকল্প নেই।”

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, ট্রেজারার অধ্যাপক এইচটিএম কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাসেম ও আইকিউএসি এর পরিচালক অধ্যাপক মো. একরামুল হক উপস্থিত ছিলেন।