Published : 14 Mar 2026, 06:02 PM
কসমেটিকস রিটেইল চেইন হারল্যান স্টোরের ‘ঈদের সাজে গোল্ড জিতুন’ ক্যাম্পেইনে ‘গোল্ড সেট’ জিতেছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের রোমানা।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে হারল্যান স্টোর কর্তৃপক্ষ।
ক্যাম্পেইনে ১ হাজার টাকার কেনাকাটায় প্রতি সপ্তাহে থাকছে গোল্ডসেট সহ ‘লিমিটেড এডিশন গোল্ড ইনফিউজড’ কসমেটিকস জিতে নেওয়ার সুযোগ। এই অফারের দ্বিতীয় সপ্তাহে গোল্ড সেট জিতেছেন রোমানা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোমানা গত ৩ মার্চ সরাইলের গার্লস স্কুল রোডের হসপিটাল মোড়ে হারল্যান স্টোর থেকে কেনাকাটা করেন। তার কেনাকাটার লিমিট ১ হাজার টাকা পার হওয়ায় তিনি স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে গোল্ড সেট জিতে নেন।
অভিনেত্রী শবনম ফারিয়া গত ৮ মার্চ সরাইলে হারল্যান স্টোরে উপস্থিত থেকে বিজয়ীর হাতে গোল্ড সেট তুলে দেন।
প্রতি সপ্তাহে একজনসহ সর্বমোট চারজন গোল্ড সেট জেতার সুযোগ পাচ্ছেন।