১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অপো ফোন কিনলে ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা পাবেন বিশেষ ইএমআই সুবিধা

সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত বিনা সুদে ইএমআই সুবিধা পাবেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 09:38 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা নির্ধারিত অপো শোরুম ও অনলাইন থেকে অপো স্মার্টফোন কিনলে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত বিনা সুদে ইএমআই সুবিধা পাবেন। 

ক্রেতাদের এই সুবিধা দিতে ট্রাস্ট ব্যাংক এবং হেগুয়াং ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন কো. লিমিটেডের (অপো বাংলাদেশ) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার অপোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাস্ট ব্যাংকের ডিএমডি এবং ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ কামাল হোসেন সরকারসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্রাস্ট ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মো. মোস্তাফা মুশাররফ এবং হেগুয়াং ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনের মানবসম্পদ ও প্রশাসন বিভাগীয় প্রধান ওয়েই ইয়ানফাং (ইয়ানা) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।