১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অ্যাসেন্ট হেলথে এমটিবি কার্ডধারীদের ২৫% ছাড়

দুই কোম্পানি সম্প্রতি এ নিয়ে সমঝোতা স্মারক সই করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2026, 11:55 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) গ্রাহকদের স্বাস্থ্যসেবা দিতে ব্যাংকটির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে অ্যাসেন্ট হেলথ।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এমটিবি বলেছে, সম্প্রতি রাজধানীর গুলশানে এমটিবি টাওয়ারে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি অনুযায়ী, এমটিবির ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা অ্যাসেন্ট হেলথ লিমিটেডে সব প্যাথলজিক্যাল পরীক্ষায় ২৫ শতাংশ ছাড় পাবেন।

চুক্তি সই অনুষ্ঠানে এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক শাফকাত হোসেন ও হেড অব কার্ডস আবু বকর সিদ্দীক এবং অ্যাসেন্ট হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আনোয়ারুল ইকবাল, চিফ অপারেটিং অফিসার রোনাল্ড মিকি ও পরিচালক আমের আহমেদ উপস্থিত ছিলেন।