মোবাইল রিচার্জ করে বাবাকে চমকে দেওয়া যাবে নগদে
নগদ অ্যাপ বা *১৬৭# এ ডায়াল করে গ্রাহক তার বাবার নম্বরে ১০০ টাকা বা তারও বেশি মোবাইল রিচার্জ করতে পারবেন।
ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’ নিয়ে এসেছে ‘হ্যালো বাবা’ ক্যাম্পেইন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে নগদ বলছে, বিশ্ব বাবা দিবস উপলক্ষে নগদ অ্যাপ বা *১৬৭# এ ডায়াল করে গ্রাহক তার বাবার নম্বরে ১০০ টাকা বা তারও বেশি মোবাইল রিচার্জ করতে পারবেন। এই ক্যাম্পেইনে অংশ নিয়ে উপহার জিতে নেওয়ারও সুযোগ রয়েছে।
ক্যাম্পেইনের আওতায় প্রতিদিন পাঁচজন বিজয়ী পাবেন এক হাজার টাকা উপহার এবং সম্পূর্ণ ক্যাম্পেইনে একজন লাকি উইনারের বাসায় সারপ্রাইজ দিতে বেড়াতে যাবেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার থেকে এই ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে ২১ জুন পর্যন্ত।
এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য নগদ অ্যাকাউন্টটি অবশ্যই সচল এবং ফুল প্রোফাইল থাকতে হবে এবং রিচার্জপ্রাপ্ত মোবাইল নম্বরটি অবশ্যই অংশগ্রহণকারীর বাবার হতে হবে।
প্রতিদিনের নির্বাচিত গ্রাহকেরা পুরো ক্যাম্পেইন চলাকালে সর্বোচ্চ একবার উপহার পাবেন বলে জানিয়েছে নগদ।
