Published : 18 Jan 2026, 01:32 PM
দেশের নির্মাণ সামগ্রী খাতে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে বলে দাবি করেছে মেঘনা গ্রুপের সিমেন্ট ব্র্যান্ড ‘ঢালাই স্পেশাল’।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢালাই স্পেশাল সিমেন্ট ব্যবহারে নির্মাণকাজের সময় ২৫ শতাংশ পর্যন্ত ও খরচ ১৮ শতাংশ পর্যন্ত সাশ্রয় করা সম্ভব।
র্যাপিড হার্ডেনিং সিমেন্ট হচ্ছে এমন এক বিশেষ ধরনের সিমেন্ট, যা দ্রুত শক্ত হয় এবং সাধারণ সিমেন্টের তুলনায় দ্রুত ও অধিক শক্তি অর্জন করে। এর রাসায়নিক গঠন ও সূক্ষ্ম কণার জন্যই এটি দ্রুত শক্তি অর্জন করতে পারে।
র্যাপিড হার্ডেনিং সিমেন্ট প্রথম ৩ দিনেই অন্যান্য সিমেন্টের ৭ দিনের শক্তি এবং ১৪ দিনেই কংক্রিটের ডিজাইন স্ট্রেন্থ অর্জন করতে পারে।
ঢালাই স্পেশাল সিমেন্ট বলছে, নতুন দিনের নির্মাণ চাহিদা পূরণে এবং দ্রুততার সঙ্গে নির্মাণকাজ সম্পন্ন করতে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ব্যবহারের প্রচলন এখনও কম।
“তবে বিগত কয়েক বছরে কিছু কিছু প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উদ্যোগে এই ধরনের সিমেন্ট সফল বাজারজাতকরণের পর এর কার্যকারিতার কারণেই তা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।”
স্বল্প সময়ে অধিক দৃঢ়তা অর্জনের সক্ষমতার কারণে আধুনিক নির্মাণ ব্যবস্থায় এ বিশেষ ধরনের সিমেন্টের ব্যবহার বাড়ছে বলে ভাষ্য মেঘনা গ্রুপের কোম্পানি ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজের।
তারা বলছে, ফাউন্ডেশন, কলাম, বিম ও ছাদ ঢালাইয়ের কাজে, সময়সীমা নির্ভর প্রকল্পে এবং জরুরি নির্মাণকাজে এ ধরনের সিমেন্টের চাহিদা বাড়ছে।