Published : 26 Nov 2025, 01:01 AM
শীত সামনে রেখে ফ্যাশন ব্র্যান্ড ‘সারা লাইফস্টাইল’বাজারে এনেছে নতুন পণ্যের সমাহার।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কোম্পানি বলেছে, এবারের শীতকালীন কালেকশনে ‘লাইট-ওয়েট থেকে হেভি জ্যাকেট’সহ নানা ধরনের পোশাক যুক্ত হয়েছে।
টেনসিল, সুতি, ডেনিম, ব্লেন্ডেড ও সিনথেটিকসহ বিভিন্ন ফ্যাব্রিকের তৈরি পোশাকগুলো বাজারে এসেছে ‘সাশ্রয়ী’ মূল্যে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালে স্নোটেক্স গ্রুপের উদ্যোগে যাত্রা শুরু করে সারা লাইফস্টাইল। দেশের শীতকালীন পোশাকের বাজারে, বিশেষ করে জ্যাকেটের ক্ষেত্রে ক্রেতাদের মধ্যে ‘উল্লেখযোগ্য গ্রহণযোগ্যতা’ তৈরি করেছে।
পুরুষদের জন্য রয়েছে জ্যাকেট, শ্যাকেট, হুডি জ্যাকেট, টেনসিল শার্ট, ফুল স্লিভ টি-শার্ট, ডেনিম শার্ট, ডেনিম জ্যাকেট, ক্যাজুয়াল ও ফরমাল পোশাক, ডেনিম প্যান্ট, জগার্স ও শাল।
নারীদের জন্য রয়েছে কুর্তি, ফিউশন জ্যাকেট, হুডি জ্যাকেট, ডেনিম কুর্তি, ডেনিম জ্যাকেট, পঞ্চো, ডেনিম টপস, ফুল স্লিভ টি-শার্ট, হুডি ও শাল। আর শিশুদের জন্য রয়েছে জ্যাকেট, সুইটসেট, ডেনিম শার্ট, ডেনিম জ্যাকেট, জগার্স, টপস ও কুর্তি।
এসব পণ্য মিলছে ৫০০ টাকা থেকে ৪ হাজার টাকার মধ্যে।
বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি, মোহাম্মদপুর, উত্তরা, বারিধারা (জে ব্লক), বনশ্রী, ওয়ারী ও বাসাবোতে সারা লাইফস্টাইলের আউটলেট রয়েছে। ঢাকার বাইরে রংপুর, রাজশাহী, বগুড়া, সিলেট, ফেনী, বরিশাল ও নারায়ণগঞ্জে বিক্রয়কেন্দ্র রয়েছে সারার।
শিগগিরই খুলনার শিববাড়ী মোড়ে নতুন আউটলেট চালু করার কথাও বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।