Published : 23 Jul 2026, 07:26 PM
রাজধানীর মিরপুরে নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) চালু করা হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরেছে গ্রামীণফোন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্টারটি মিরপুর ১১ মেট্রোরেল স্টেশনের পাশে স্থাপন করা হয়েছে যেন পল্লবী, মিরপুর-১০, রূপনগর ও মিরপুর ডিওএইচএসসহ গোটা এলাকার গ্রাহক সহজে সেবা নিতে পারেন। এ সেন্টারে গ্রাহকরা গ্রামীণফোনের সব ধরনের টেলিযোগাযোগ সেবা, ডিজিটাল সমাধান ও পণ্য পাবেন।
গ্রামীণফোনের হেড অব ব্র্যান্ড মার্কেটিং নাফিস আনোয়ার চৌধুরী, হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আব্দুল্লা আল মাহমুদ, সার্কেল বিজনেস হেড (ঢাকা) আশফাকুজ্জামান চৌধুরী এবং গ্রামীণফোন সেন্টারের পার্টনার ইফতেখার মাহমুদ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।