২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে ‘রাইজিং স্টার অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি সালিম শাদমান

বর্তমানে এনএইচএস বিজনেস সার্ভিসেস অথরিটিতে পেনশন অ্যাডভাইজার হিসেবে কর্মরত সালিম শাদমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 11:33 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

যুক্তরাজ্যের পেনশন ও ফাইন্যান্স খাতের মর্যাদাপূর্ণ স্বীকৃতি ‘রাইজিং স্টার অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশি তরুণ পেশাজীবী সালিম শাদমান।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার পুরস্কারের বিষয়টি তুলে ধরা হয়।

বর্তমানে এনএইচএস বিজনেস সার্ভিসেস অথরিটিতে পেনশন অ্যাডভাইজার হিসেবে কর্মরত সালিম শাদমান।

তিনি বলেন, “শুধু ব্যক্তিগত সাফল্য হিসেবে নয়, বরং একজন বাংলাদেশি হিসেবে এই অর্জন আমার কাছে দারুণ গৌরবের। এনএইচএসের সব প্রতিষ্ঠানের মধ্যে আমি একমাত্র মনোনীত হয়েছি এবং পুরস্কারপ্রাপ্ত একমাত্র বাংলাদেশি, এটি সত্যিই এক বিশেষ অর্জন।

“আশা করি এই সাফল্য দেশের তরুণদের আরও বড় স্বপ্ন দেখতে সাহায্য করবে, যেন তারা আত্মবিশ্বাস নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করতে পারে।”

সালিম শাদমান ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে অর্থনীতিতে স্নাতক এবং নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট ও মার্কেটিংয়ে ‘ডাবল মেজর’ সম্পন্ন করেছেন। বাংলাদেশ জাতীয় দলের টেনিস খেলোয়াড়ও ছিলেন তিনি।