Published : 02 Apr 2026, 09:20 PM
গ্রাহকসেবা উন্নত করার পাশাপাশি আর্থিক শৃঙ্খলা সুদৃঢ় করতে ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ উদ্বোধন করেছে প্রিমিয়ার ব্যাংক।
সম্প্রতি ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত অনুষ্ঠানে বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তারা ভিডিওকলে যুক্ত হন।
ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, “বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে এ উদ্যোগের মাধ্যমে আমরা একটি টেকসই ও সুশৃঙ্খল আর্থিক পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি গ্রাহক আস্থা আরও সুদৃঢ় করবে এবং ব্যাংকের কার্যক্রমকে আরও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে।”
ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ বলেন, “রিকভারি কার্যক্রম শুধু ব্যাংকের অভ্যন্তরীণ প্রক্রিয়াকে গতিশীল করে না বরং গ্রাহকদের জন্য একটি সহায়ক ও দায়িত্বশীল আর্থিক পরিবেশ নিশ্চিত করে।
“এই উদ্যোগের মাধ্যমে আমরা গ্রাহকদের আর্থিক পরিকল্পনাকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়তা করব।”
ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমীন, উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং প্রধান এস এম ওয়ালি উল মোর্শেদ, উপব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায় এবং রিকভারি প্রধান এসইভিপি মো. আনোয়ার হোসেইনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।