ইয়ামাহার নতুন রঙের ‘ফেজার ভি-২’ বাজারে
‘বিশেষ ক্যাশব্যাক’ অফারে বাইকটি পাওয়া যাবে ২ লাখ ৬৮ হাজার টাকায়, যা আগের দাম থেকে ৬২,০০০ টাকা কম।
ইয়ামাহার ‘বহুল জনপ্রিয়’ মডেল ‘ফেজার ভি-২’ এখন আকর্ষণীয় ‘ডার্ক ম্যাট ব্লু’ রঙে দেশের বাজারে নিয়ে এসেছে এসিআই মোটরস।
শনিবার ঢাকার এসিআই সেন্টারে গ্রাহকদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন রঙের এই বাইকটি বাজারে আনার ঘোষণা দেওয়া হয়।
বাইকটিতে নতুন সংযোজন হয়েছে এলইডি হেডলাইট, যা ফেজার ভি-২ এর সবগুলো রঙেই পাওয়া যাবে।
অনুষ্ঠানে জানানো হয়, বাইকটির নতুন দাম ২ লাখ ৮০ হাজার টাকা। তবে ‘বিশেষ ক্যাশব্যাক’ অফারে বাইকটি পাওয়া যাবে ২ লাখ ৬৮ হাজার টাকায়, যা আগের দাম থেকে ৬২,০০০ টাকা কম।
গ্রাহক চাহিদাকে ‘মূল্যায়ন’ করে ইয়ামাহা বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এসিআই মোটরস এ উদ্যোগ নিয়েছে জানিয়ে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইয়ামাহার জনপ্রিয় মোটরসাইকেল মডেলগুলোর মধ্যে ফেজার ভি-২ অন্যতম। অ্যাডভেঞ্চার প্রিয় রাইডারদের কাছে ইয়ামাহা বাইকের এই মডেলটির বিশেষ কদর রয়েছে।”
“আকর্ষণীয় লুকস্ আর ব্যালেন্সের জন্য মডেলটির জনপ্রিয়তা অন্য যেকোনো বাইক থেকে আলাদা। আগে বাইকটির দুটি কালার বাজারে থাকলেও গ্রাহকদের মধ্যে নতুন একটি কালার এর চাহিদা ছিল অনেক দিনের।”
এসিআই মোটরসের উপ-ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
