এমএফএস: সচেতনতা বাড়াতে সাতক্ষীরায় কর্মশালা
কর্মশালায় ৫০ জন বিকাশ এজেন্ট, চ্যানেল পার্টনার ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
মাঠপর্যায়ে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) এজেন্ট ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মধ্যে সমন্বয় বাড়াতে সাতক্ষীরায় কর্মশালা করেছে বিকাশ।
রোববার বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমএফএস সেবাকে নিরাপদ রাখতে কী কী পদক্ষেপ নিতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের পদ্ধতি কী হবে, নিয়ম মেনে কীভাবে ব্যবসা পরিচালনা করতে হবে, সেসব বিষয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়।
শহরের ‘টাইগার পয়েন্ট’ সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় ৫০ জন বিকাশ এজেন্ট, চ্যানেল পার্টনার ও স্থানীয় পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন, বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিমও উপস্থিত ছিলেন।
