Published : 09 Aug 2026, 05:56 PM
জেমস কুক ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার (জেসিইউ) ‘এজেন্ট অ্যাপ্রিসিয়েশন ডিনার প্রোগ্রামে’ অংশ নিয়েছে শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ভিআরসি স্টাডি অ্যাব্রড লিমিটেড।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে জেসিইউর ‘অফিশিয়াল রিপ্রেজেন্টেটিভ’ হিসেবে শিক্ষার্থী ভর্তি, পরামর্শ ও সহায়তা প্রদানে ধারাবাহিক সাফল্য এবং উৎকর্ষের জন্য ভিআরসিকে আমন্ত্রণ জানানো হয়।
ভিআরসি স্টাডি অ্যাব্রড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সামিয়াল হাসান খান বলেন, “জেমস কুক ইউনিভার্সিটির সঙ্গে আমাদের এই দীর্ঘদিনের অংশীদারত্ব বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার নতুন নতুন সুযোগ সৃষ্টি করছে।
“ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের সর্বোচ্চ মানের সেবা ও দিকনির্দেশনা প্রদান করে এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।”