১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোহিনূর কেমিক্যালের ৬৫% নগদ লভ্যাংশ ঘোষণা

সভায় গত অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের উপর আলোচনা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 11:27 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

২০২৪-২৫ অর্থবছরের জন্য ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ হারে বোনাস শেয়ার অনুমোদন দিয়েছে প্রসাধনী প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ)।

রোববার ৩৮তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।  

এদিন বিকালে ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম। 

সভায় অন্যদের মধ্যে পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক আনোয়ার হোসেন ও  কাজী মামুনুল আশরাফ, কোম্পানি সচিব মো. কামরুজ্জামান এবং সিএফও মোহা. শামীম কবির উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয়। এরপর আলোচ্যসূচি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়।