Published : 01 Mar 2026, 05:15 PM
ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের নির্বাচনে ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) চার কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১ হাজার ৪৯৩ জন ভোটারের মধ্যে ৭২ শতাংশ ভোটার ভোট দেন বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নির্বাচনে বিজয়ী ইবিএলের চার কর্মকর্তার মধ্যে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন মো. মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং শ্যামলী ব্রাঞ্চের নেতৃত্বে থাকা মো. মাহমুদুল হাসান (রানা) হয়েছেন ক্রীড়া সম্পাদক।
সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন কাজি আজিজুর রহমান, যিনি ইবিএলের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং মিরপুর ডিওএইচএস সাব-ব্রাঞ্চের নেতৃত্ব দিচ্ছেন।
আর ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ হুমায়ুন কবীর ব্যাংকার্স ক্লাবের নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।