২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে’ ২২ পুরস্কার পেল বিকাশ

এ বছর ২৫টি ক্যাটাগরিতে ৮৯টি সেরা ক্যাম্পেইন পুরস্কার পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 06:27 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

চলতি বছরের ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ২২টি পুরস্কার জিতেছে মোবাইল আর্থিক লেনদেনের কোম্পানি বিকাশ।

এর মধ্যে ১১টি পুরস্কার বিকাশ সরাসরি এবং বাকি ১১টি অংশী প্রতিষ্ঠানের মাধ্যমে অর্জন করেছে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড’ এর নবম আসরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বলে মঙ্গলবার বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

এ বছর ২৫টি ক্যাটাগরিতে ৮৯টি সেরা ক্যাম্পেইন পুরস্কার পেয়েছে।

বিকাশ এ বছর ‘বেস্ট ইন্টিগ্রেটেড ডিজিটাল ক্যাম্পেইন’, ‘বেস্ট রিভ্যাম্প ক্যাম্পেইন’, ‘বেস্ট ডিজিটাল পারফর্মেন্স মার্কেটিং’, ‘বেস্ট কনটেন্ট মার্কেটিং’ এবং ‘বেস্ট ডিজিটাল ক্যাম্পেইন ফর সাসটেইনেবিলিটি’ সহ সবচেয়ে বেশি ১৫টি ক্যাটাগরিতে এই পুরস্কার অর্জন করেছে।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম প্রতি বছর এ পুরস্কারের আয়োজন করে। দেশের বিভিন্ন খাতের শীর্ষ করপোরেট ও মার্কেটিং প্রফেশনালদের নিয়ে গঠিত জুরি প্যানেল সেরা ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন পুরস্কারের জন্য নির্বাচিত করে থাকে।