১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্টামফোর্ডের নতুন উপাচার্য শরীফ নাফে আস্-সাবের

আগামী চার বছর তিনি দায়িত্ব পালন করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 08:57 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শরীফ নাফে আস্-সাবের।

সোমবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্যসহ সকল ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকদের উপস্থিতিতে তিনি দায়িত্ব নেন। আগামী চার বছর তিনি দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, স্টামফোর্ডে যোগ দেওয়ার আগে শরীফ নাফে আস্-সাবের ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান অনুষদের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ থেকে দুই বছর তিনি জাতিসংঘের প্রিন্সিপলস অব ম্যানেজমেন্ট এডুকেশনের (মধ্যপ্রাচ্য অধ্যায়) ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক, ডেপুটি হেড, অ্যাসোসিয়েট ডিন (রিসার্চ অ্যান্ড ইনোভেশন), ভারপ্রাপ্ত ডেপুটি প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত প্রধানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

তিনি তাসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, মনাশ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি নেন।