Published : 01 Nov 2025, 07:05 PM
উন্নত ও আধুনিক ডায়াগনস্টিক হেলথকেয়ার সেবার প্রসারের লক্ষ্যে ঢাকায় হয়ে গেল আলোচনা অনুষ্ঠান।
শুক্রবার উত্তরার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘অ্যাডভান্সমেন্টস ইন ল্যাবরেটরি ডায়াগনস্টিকস–ক্লিনিক্যাল অ্যান্ড ডিজিটাল’ শীর্ষক এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ অনুষ্ঠান আয়োজন করে মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেড ও অ্যাবট।
মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের এমডি নিজামউদ্দিন হাসান রশীদ অনুষ্ঠান উদ্বোধন করে দেশে উন্নত ও আধুনিক ডায়াগনস্টিক হেলথকেয়ার সেবার প্রসারে তাদের অঙ্গীকারের কথা তুলে ধরেন।
সেমিনারে সায়েন্টিফিক সেশনগুলোতে অ্যাবট ইন্ডিয়া এবং অ্যাবট এপ্যাক-এর পক্ষ থেকে ল্যাবরেটরি মেডিসিনের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে বিশেষজ্ঞ মতামত উপস্থাপন করা হয়।
অ্যাবট ইন্ডিয়ার সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার (ক্লিনিক্যাল এক্সিলেন্স) সুমিতা নায়েক ‘ইমার্জিং বায়োমার্কার্স ইন অনকোলজি’ বিষয়ে বক্তৃতা দেন, যেখানে ক্যান্সার ডায়াগনস্টিকসে বায়োমার্কারের ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরা হয়।
অ্যাবট ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট মেডিকেল ডিরেক্টর টিনা জুবিন ‘ক্লিনিক্যাল ইউটিলিটি অব হাই-সেন্সিটিভ ট্রোপোনিন আই ইন ডায়াগনোসিস অ্যান্ড বিয়ন্ড’ এবং ‘নভেল বায়োমার্কার্স ফর মাইল্ড ট্রমাটিক ব্রেন ইনজুরি’ বিষয়ে উপস্থাপন করেন।