রাইডারদের সম্মাননা দিল ফুডি
ফুডির সেরা রাইডাররা পেয়েছেন বিভিন্ন রকমের পুরস্কার।
একশর বেশি রাইডারদের সম্মাননা দিয়েছে ফুড ও গ্রোসারি প্ল্যাটফর্ম ফুডি।
রাজধানীর তেজগাঁওয়ে রহমান’স রেগনাম সেন্টারে প্রধান কার্যালয়ে এক তাদের সম্মাননা দেওয়া হয় বলে বুধবার ফুডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “চলতি বছরের প্রথমার্ধে অসাধারণ নিষ্ঠা ও পারফরমেন্সের তাদের সম্মাননা দেওয়া হয়। রোজার মাস ও ঈদুল ফিতরের সময়ের মূল্যায়নও বিবেচনায় নেওয়া হয়।
“সেরা ডেলিভারি পার্টনাররা পেয়েছেন ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট ও থাকার ব্যবস্থাসহ বিভিন্ন প্রিমিয়াম উপহার। এছাড়া স্মার্টফোন, পাওয়ার ব্যাংক, ইয়ারবাডসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়েছে।”
ফুডির চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. শাহনেওয়াজ মান্নান রাইডারদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে ফুডির অপারেশনস টিমের ঊর্ধ্বতন কর্মকর্তা আফসার আহমেদ, আরিফুর রহমান, মোহাম্মদ সোহেল রানা ও অন্যরাও উপস্থিত ছিলেন।
