৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

পেশাজীবীদের জন্য ‘বিশেষ সুদ ও মুনাফার’ ঋণ চালু করেছে মিডল্যান্ড ব্যাংক

নিবন্ধিত পেশাজীবীরা নতুন গাড়ি কেনা, বাড়ি নির্মাণ বা ক্রয় ও অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনে এ ঋণ নিতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 11:40 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

নিবন্ধিত পেশাজীবীদের জন্য প্রচলিত সুদ ও শরিয়াভিত্তিক মুনাফার ঋণ সুবিধা চালু করেছে মিডল্যান্ড ব্যাংক।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি বলেছে, ১৮৩তম পরিচালনা পর্ষদের সভায় এ আর্থিক সুবিধার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী।

এ সময় পরিচালক আবুল কাশেম, এ কে এম বদিউল আলম, হাফিজুর রহমান সরকার, শেহনাজ পারভীন, মোহাম্মদ হেলাল মিয়া, কামাল হোসেন, আব্দুল আলিম মন্ডল, স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক নজমুল হুদা সরকার উপস্থিত ছিলেন। 

ব্যাংকটি বলছে, চিকিৎসক, প্রকৌশলী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড সেক্রেটারি, স্থপতি, দন্ত চিকিৎসক, ফার্মাসিস্ট ও ভেটেরিনারিয়ানসহ নিবন্ধিত পেশাজীবীরা নতুন গাড়ি কেনা, বাড়ি নির্মাণ বা ক্রয় ও অন্যান্য ব্যক্তিগত আর্থিক প্রয়োজনে এ ঋণ নিতে পারবেন।

ব্যাংকের নীতিমালা অনুযায়ী যোগ্য গ্রাহকরা বিশেষ সুদ/মুনাফা হার, দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ, সহজ ডকুমেন্টেশন, নিবেদিত রিলেশনশিপ সাপোর্ট, নির্বাচিত প্রসেসিং ও সার্ভিস ফিতেও বিশেষ ছাড় সুবিধা পাবেন।