Published : 04 Feb 2026, 04:43 PM
একযোগে ৬৯০ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে প্রিমিয়ার ব্যাংক।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদোন্নতির কথা তুলে ধরেছে ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, “প্রিমিয়ার ব্যাংক পরিবার একসঙ্গে এগিয়ে যাওয়ার বিশ্বাসে কাজ করে। যখন একজন কর্মী এগিয়ে যান, তখন পুরো প্রতিষ্ঠানই শক্তিশালী হয়।
“আমি বিশ্বাস করি এবারের পদোন্নতিপ্রাপ্ত ব্যাংকাররা গ্রাহকদের আরও ভালো সেবা যেমন দেবেন, ঠিক তেমনি আরও বেশি দায়িত্ব নিয়ে ব্যাংকের প্রতি নিবেদিত হয়ে কাজ করবেন।”