১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানবপাচার রোধ: ‘সক্ষমতা বাড়াতে’ সিআইইউতে সেমিনার

সিআইইউয়ের স্কুল অব ল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা— আইওএম এ সেমিনার আয়োজন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 05:16 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

মানবপাচার প্রতিরোধে ভবিষ্যৎ আইনজীবীদের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) একটি সেমিনার হয়েছে।

সিআইইউ স্কুল অব ল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে বলে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।  

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবিএম আবু নোমান।

তিনি মানবপাচার মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ার চ্যালেঞ্জ, ভুক্তভোগীদের আইনি সুরক্ষা এবং কার্যকর বিচার নিশ্চিত করতে আইনজীবী ও বিচার বিভাগের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তায় আলোকপাত করেন।

সিআইইউ স্কুল অব ল এর প্রভাষক নাঈম আহসান তালহার সঞ্চালনায় সেমিনারে  স্বাগত বক্তব্য দেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হেড অব প্রোটেকশন পূজা ভল্লা।

তিনি মানবপাচার প্রতিরোধে তরুণ আইন শিক্ষার্থীদের নেতৃত্ব ও নৈতিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন। 

অনুষ্ঠানে আইওএমর পক্ষ থেকে সিআইইউকে মানবপাচার ও মানবাধিকার বিষয়ক শিক্ষামূলক বই আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন সিআইইউ স্কুল অব ল’র সহকারী ডিন নাজনীন আক্তার।