১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হজযাত্রীদের জন্য ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবা কেন্দ্র

বিমানবন্দরে এই স্বাস্থ্যকেন্দ্র থেকে হজযাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ নেওয়ার সুযোগ পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 04:27 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

হজযাত্রীদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র খোলা হয়েছে।

হজযাত্রীরা বিমানবন্দর প্রাঙ্গণ থেকে সরাসরি স্বাস্থ্যসেবা কেন্দ্রটির সুবিধা নিতে পারবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই স্বাস্থ্যকেন্দ্র থেকে হজযাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণের সুযোগ পাবেন। ফ্লাইটে ওঠার পূর্বে নিজের শারীরিক অবস্থা পরীক্ষা করে নেওয়ার সুবিধাও থাকছে এখানে, যা যাত্রীদের নিরাপদ ও নিশ্চিন্ত ভ্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রথম হজ ফ্লাইট থেকে শুরু করে শেষ ফ্লাইট চলা পর্যন্ত ২৪-ঘণ্টা স্বাস্থ্যসেবা কেন্দ্রটি খোলা থাকবে।