Published : 09 Feb 2026, 06:15 PM
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি হয়েছেন দেশের ল্যাবএইড গ্রুপের পরিচালক ওয়াসিফ ফারহান শায়ের।
গত ২২ জানুয়ারি ফেডারেশনের পুনর্গঠিত অ্যাডহক কমিটিতে সহ-সভাপতি হন তিনি।
ওয়াসিফ ফারহান নিয়মিত টেবিল টেনিস খেলোয়াড়। গত ১৬ জানুয়ারি শেষ হওয়া ৪০তম জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্টে তিনি রাউন্ড অব ৬৪ পর্যন্ত অংশগ্রহণ করেন। খেলোয়াড় হিসেবে সক্রিয় থাকার পাশাপাশি ক্রীড়া সংগঠকও তিনি। ২০২২ সালে তিনি ‘ফিউচার্স স্পোর্টিং ক্লাব’ নামে টেবিল টেনিস ক্লাব প্রতিষ্ঠা করেন।
বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এইচ জামান। সহ-সভাপতি হিসেবে রয়েছেন বেগম তাহমিনা তারমিন বিনু। সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ (সনেট), যুগ্ম সম্পাদক প্রাক্তন খেলোয়াড় নাসিমুল হাসান কচি। কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন মো. ইব্রাহিম হোসেন।
কমিটির সদস্যরা হলেন- আতাইয়া রাব্বি মাহমুদ ইমন, পিয়া আফ্রিনা খালেদা হক, আবু সুফিয়ান নোমান, আইটিটিএফ লেভেল-টু কোচ মো. মাইনুল ইসলাম চিশতী, মহসিনুল আলম ঝিনু, আহমেদ উল্লাহ, কাজী মুহাম্মদ আসিফ, সুজন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস দলের অধিনায়ক মো. নাজমুল হোসাইন।