ডিজিটাল এফডিআর চালু করল আইডিএলসি ও বিকাশ
আইডিএলসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে নতুন এ সেবা চালুর ঘোষণা দেওয়া হয়।
গ্রাহকদের সঞ্চয় করা আরও সহজ করতে ডিজিটাল এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিট) সেবা চালু করেছে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স ও বিকাশ।
এর ফলে এখন বিকাশ অ্যাপ থেকেই গ্রাহকরা কোনো কাগজপত্রের ঝামেলা ছাড়া ঘরে বসে আইডিএলসিতে ফিক্সড ডিপোজিট চালু করতে পারবেন বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, বর্তমানে ৬ মাস ও ১২ মাস মেয়াদে ১০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত এফডিআর খোলার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।
আইডিএলসিতে এফডিআর খোলা থেকে নির্দিষ্ট মেয়াদ অন্তর মুনাফা গ্রহণ এবং মেয়াদ শেষে পুরো টাকা পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি বিকাশ অ্যাপেই সম্পন্ন করতে পারছেন গ্রাহকরা।
সম্প্রতি আইডিএলসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে যৌথভাবে নতুন এ সেবা চালুর ঘোষণা দেন আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।
