Published : 07 Jul 2025, 09:00 PM
বিকাশ অ্যাপ ও এজেন্ট পয়েন্টের পাশাপাশি দেশজুড়ে ছড়িয়ে থাকা বিকাশের আড়াই লাখের বেশি মার্চেন্ট পয়েন্ট থেকে এখন বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন গ্রাহকরা।
সোমবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বিকাশ অ্যাপের ‘পে বিল’ আইকন থেকে প্রায় সব সরকারি প্রতিষ্ঠানের ইউটিলিটি বিল দেওয়া যাচ্ছে।
পাশাপাশি, দেশজুড়ে ছড়িয়ে থাকা বিকাশের সাড়ে ৩ লাখ এজেন্ট পয়েন্ট থেকেও বিদ্যুৎ বিলসহ বিভিন্ন সেবার বিল দিতে পারছেন গ্রাহকরা।
এখন তার সাথে যুক্ত হওয়া আড়াই লাখ মার্চেন্ট পয়েন্ট থেকে বিদ্যুৎ বিল দেওয়ার এই সুযোগ গ্রাহককে বাড়তি স্বাচ্ছন্দ্য দেবে বলে বিকাশের ভাষ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ভূমি সেবা, পাসপোর্টসহ বিভিন্ন সেবার সরকারি ফি এবং ইন্টারনেট, টিভি ইত্যাদিসহ প্রায় সব ধরনের ইউটিলিটি বিল পরিশোধ করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বিকাশ।
“প্রতিনিয়ত আরও নতুন প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে বিলারের তালিকায়। গ্রাহক চাইলে বিল প্রদানের পর পরিবেশ-বান্ধব ডিজিটাল রশিদ/রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন।”