Published : 29 Jan 2026, 11:05 PM
কর্মীদের শারীরিক সুস্থতা ও মানসিক স্বাস্থ্যের বিষয়টিতে গুরুত্ব দিয়ে প্রিমিয়ার ব্যাংক পিএলসি আয়োজন করেছে ‘ওয়েলনেস ডে’।
রাজধানীর বনানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয় বলে বৃহস্পতিবার ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ আয়োজনের লক্ষ্য ছিল স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, কর্মীদের সুস্থতা নিশ্চিত করা এবং ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ অনুষ্ঠান উদ্বোধন করেন।
তিনি বলেন, “কর্মীদের সুস্বাস্থ্য ও মানসিক প্রশান্তি নিশ্চিত করা একটি টেকসই কর্মপরিবেশ গঠনের পূর্বশর্ত। নিয়মিত এ ধরনের উদ্যোগ, কর্মীদের কর্মদক্ষতা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
দিনব্যাপী এ আয়োজনে কর্মীরা মৌলিক স্বাস্থ্য পরীক্ষা (রক্তচাপ, সুগার, বিএমআই), চিকিৎসা পরামর্শ ও ফিজিওথেরাপি ওয়েলনেস সেশনে অংশ নেন।