১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কিস্তি সুরক্ষা কার্ডধারী ৮শ পরিবারকে ওয়ালটনের সহায়তা

ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য কেনা গ্রাহকদের কিস্তি সুরক্ষা কার্ড দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2025, 09:23 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

কিস্তিতে পণ্য কিনে ক্রেতা সুরক্ষা কার্ড নেওয়া ৮ শতাধিক পরিবারকে ২ কোটি টাকারও বেশি অর্থ সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ।

কিস্তি চলাকালে কোনো ক্রেতার মৃত্যু হলে তাদের বকেয়া টাকাও মওকুফ করা হয়েছে ওয়ালটন প্লাজা সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য কেনা গ্রাহকদের কিস্তি সুরক্ষা কার্ড দেওয়া হয়। কিস্তি চলা অবস্থায় কোনো ক্রেতার মৃত্যু হলে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা এবং তার পরিবারের কোনো সদস্য মৃত্যুবরণ করলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এ ক্রেতা সুরক্ষানীতি। কার্ডধারীর কেউ মারা গেলে তার কিস্তির টাকাও মওকুফ করা হয়।

ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান বলেন, “শুধু মুনাফা অর্জনই ওয়ালটন প্লাজার লক্ষ্য নয়। ক্রেতার প্রতি আমাদের অনেক কর্তব্য রয়েছে। তাদেরকে উচ্চমানের পণ্য ও সঠিক সেবা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।…ইতোমধ্যে দেশব্যাপী ৮ শতাধিক কার্ডধারী পরিবারকে ২ কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আর্থিক সহায়তার অপেক্ষায় আরও বেশ কিছু পরিবার।”

ওয়ালটন প্লাজা বলছে, কার্ডধারীদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি দেশের স্বনামধন্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, জীবন বীমা, রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সর্বোচ্চ সেবা ও মূল্যছাড়সহ বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।