Published : 08 Apr 2026, 12:41 AM
পূবালী ব্যাংক পিএলসি ও স্কয়ার হাসপাতাল লিমিটেডের যৌথ উদ্যোগে ‘কো-ব্র্যান্ডেড’ ক্রেডিট কার্ডের উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার স্কয়ার হাসপাতাল অডিটোরিয়ামে এ কার্ড উদ্বোধন হয়।
স্কয়ার হাসপাতাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. এসাম ইবনে ইউসুফ সিদ্দিক ও পূবালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান এসময় উপস্থিত ছিলেন।
শাহনেওয়াজ খান বলেন, “এই কার্ডের মাধ্যমে চিকিৎসক ও কর্মকর্তারা উন্নত ব্যাংকিং সুবিধার পাশাপাশি বিভিন্ন বিশেষ অফার ও সেবা গ্রহণ করতে পারবেন, যা তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।”