Published : 16 Jul 2026, 11:58 PM
বিশ্বকাপ উপলক্ষ্যে ফুটবলপ্রেমিদের জন্য মাসব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থীদের নিয়ে অন-গ্রাউন্ড অ্যাক্টিভেশন আয়োজন করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ।
‘কুইজে রিচার্জে খেলা হবে নগদে’ ক্যাম্পেইনের অংশ হিসেবে বৃহস্পতিবার জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় শেখ মোরসালিন আইইউবিতে শিক্ষার্থীদের সঙ্গে ফুটবলভিত্তিক বিভিন্ন কুইজে অংশ নেন।
সঠিক উত্তরদাতারা তাৎক্ষণিকভাবে আকর্ষণীয় উপহার জিতে নেন। ক্যাম্পেইনে আজকের বিজয়ী মো. সাকিবুল ইসলামের হাতে পুরস্কার গেমিং কনসোল পিএসফাইভ তুলে দেন শেখ মোরসালিন।
নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গেমিং কনসোল পিএসফাইভ জেতা সাকিবুল ইসলাম ঢাকার বনশ্রীর বাসিন্দা। তিনি পেশায় আইটি ইঞ্জিনিয়ার।
তিনি বলেন, “আমার বহুদিনের স্বপ্ন একটা পিএসফাইভের। এই স্বপ্ন যে এভাবে পূরণ হবে সেটা ভাবতেও পারিনি। আমি অনেক খুশি এবং নগদের প্রতি কৃতজ্ঞ।”
ফুটবল তারকা শেখ মোরসালিন বলেন, “এই ক্যাম্পেইনের আরো একটি আকর্ষণীয় পুরস্কার হল, দেশের বাইরে গিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা লাইভ দেখার সুযোগ। একজন খেলোয়াড় হিসেবে আমি মনে করি, গ্যালারিতে লাল-সবুজের সমর্থকদের উপস্থিতি মাঠে আমাদের অনুপ্রেরণা জোগায়। নগদ যেভাবে ভক্তদের সরাসরি আমাদের সমর্থন করার এই অসাধারণ সুযোগ করে দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।”
এদিকে কুইজ আয়োজনের পাশাপাশি বিশ্বকাপ উপলক্ষ্যে বিশেষ মোবাইল রিচার্জ ক্যাম্পেইনও পরিচালনা করেছে নগদ। বিশ্বকাপ চলাকালীন নগদ ওয়ালেট ব্যবহার করে ৫০ টাকা বা তার বেশি যে কোনো পরিমাণ টাকা রিচার্জ করে ফুটবলপ্রেমিরা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন।
তরুণ প্রজন্মের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হতে মাসব্যাপী ক্যাম্পাস অ্যাক্টিভেশনেরও আয়োজন করেছে নগদ; যেখানে শীর্ষ বিশ্ববিদ্যালয় ও কলেজে নগদ ব্র্যান্ডেড ক্যারাভানের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়।
বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের জন্য গোটা ক্যাম্পেইনে মিনি ফুটবল, নগদ ব্র্যান্ডেড জার্সি, রিস্টব্যান্ডসহ আকর্ষণীয় পুরস্কার ছিল।