১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বাস দিল পূবালী ব্যাংক

ক্যাম্পাসে পূবালী ব্যাংকের একটি এটিএম বুথ বসানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2026, 08:19 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় দুটি বাস দিয়েছে পূবালী ব্যাংক।

সেইসঙ্গে এ ক্যাম্পাসে পূবালী ব্যাংকের এটিএম বুথও বসানো হয়েছে।

সোমবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাস হস্তান্তর ও বুথ চালু করার তথ্য তুলে ধরা হয়।

বিশ্ববিদ্যালয়ের ‘মিনি অডিটোরিয়ামে’ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসাইন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির ও ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান।

পূবালী ব্যাংকের পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক অধ্যাপক এ.এফ.এম. জাকারিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, “শিক্ষার্থীদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা এবং উন্নত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার এই উদ্যোগ আমাদের সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ।”