১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৩.৪ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্প নিল ড্যাফোডিল ইউনিভার্সিটি

প্রকল্প বাস্তবায়নে প্যারামাউন্ট গ্রুপের সঙ্গে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) সই করেছে বিশ্ববিদ্যালয়টি।

৩.৪ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্প নিল ড্যাফোডিল ইউনিভার্সিটি
সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সম্প্রতি প্যারামাউন্ট গ্রুপের সঙ্গে পিপিএ সই করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 09:46 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

‘নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং টেকসই ক্যাম্পাস গড়ে তোলার’ লক্ষ্যে ৩ দশমিক ৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌর বিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

এ প্রকল্প বাস্তবায়নে প্যারামাউন্ট গ্রুপের সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি (পিপিএ) সই করেছে বিশ্ববিদ্যালয়টি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ড্যাফোডিল স্মার্ট সিটিতে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এ পিপিএ সই হয়। 

এ সময় প্যারামাউন্ট গ্রুপের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান, উপাচার্য অধ্যাপক এম আর কবির উপস্থিত ছিলেন।

সোমবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওপেক্স মডেলের আওতায় বাস্তবায়িত এই প্রকল্পের ফলে বিশ্ববিদ্যালয় কোনো প্রাথমিক বিনিয়োগ ছাড়াই সৌর বিদ্যুৎ সুবিধা গ্রহণ করতে পারবে ও দীর্ঘমেয়াদে খরচ স্থিতিশীল থাকবে। 

“এই প্রকল্পের মাধ্যমে বছরে আনুমানিক সাড়ে ৩ হাজার ৪ হাজার টন কার্বন নিঃসরণ হ্রাস পাবে, যা প্রায় ৬০ হাজার গাছ রোপণের সমতুল্য।”

নেট মিটারিং সুবিধার মাধ্যমে অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে ক্রেডিট অর্জনের সুযোগ থাকবে, যা বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ ব্যয় আরও কমাতে সহায়ক হবে বলেও তুলে ধরা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগ কেবল একটি চুক্তি নয়; বরং একটি টেকসই, পরিবেশবান্ধব এবং স্বনির্ভর ভবিষ্যৎ গড়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।