১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিকাশে রেমিটেন্স গ্রহণ করে ফ্রিজ-টিভি জিতলেন ১৪ জন

একজন গ্রাহক ক্যাম্পেইন চলাকালে একবারই ফ্রিজ বা টিভি ও ছাড়ের কুপন পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2025, 09:45 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

কোরবানি ঈদকে সামনে রেখে প্রতিদিন বিকাশ অ্যাকাউন্টে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণ করে প্রথম সপ্তাহে ১৪ জন বিজয়ী ডিপ ফ্রিজ ও স্মার্ট টিভি জিতেছেন।

প্রতিদিন সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণের ভিত্তিতে প্রথম সপ্তাহের এ পুরস্কার দেওয়া হয় বলে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে বিকাশ।

কোম্পানিটি বলছে, এ ক্যাম্পেইন চলবে ৫ জুন পর্যন্ত। পাশাপাশি ১০ হাজার (সরকারি আড়াই শতাংশ প্রণোদনা ছাড়া) বা এর বেশি টাকার রেমিটেন্স গ্রহণ করলেই প্রবাসীর স্বজনরা পাচ্ছেন ৫০০ টাকার নিশ্চিত ছাড়ের কুপন।

সম্প্রতি রাজধানীতে বিকাশের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কারের স্মারক তুলে দেন ফেয়ার গ্রুপের গ্রুপ হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীর ও বিকাশের হেড অব রেমিটেন্স মোহাম্মদ জাহিদুল আহসান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন গ্রাহক ক্যাম্পেইন চলাকালে একবারই ফ্রিজ বা টিভি ও ডিসকাউন্ট কুপন পাবেন।

প্রতিদিন ফ্রিজ ও টিভি বিজয়ীসহ সব বিজয়ীর কুপনগুলো স্বয়ংক্রিয়ভাবে তাদের বিকাশ অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাচ্ছে। 

দেশজুড়ে ফেয়ার ইলেকট্রনিক্সের স্মার্ট প্লাজা থেকে হাইসেন্সের ফ্রিজ-টিভি কেনার সময় বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কুপনগুলো ব্যবহার করা যাবে।