প্রিমিয়ার ব্যাংকের বারিধারা শাখা নতুন ঠিকানায়
“আমরা পিমানি প্লাটফর্মকে নতুনভাবে সাজানোর কাজ করছি, যা হবে আরও বেশি গ্রাহকবান্ধব এবং সম্পূর্ণ ডিজিটাল।”
প্রিমিয়ার ব্যাংকের বারিধারা শাখা উত্তর বাড্ডার শেফা টাওয়ারে স্থানান্তর করা হয়েছে।
রোববার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান নতুন ঠিকানায় শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় সম্প্রতি দেশের প্রথম চল্লিশতলা দৃষ্টিনন্দন ভবন ‘শান্তা পিনাকল’-এ স্থানান্তরিত হয়েছে, যা আমাদের ব্যাংকিং সেবাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
“পরিবর্তনের ধারায় গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে আমরা বারিধারা শাখাও স্থানান্তর করছি।”
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ বলেন, “বারিধারা শাখার নতুন এই ঠিকানা আমাদের সেবার পরিধি ও মান আরও উন্নত করতে সহায়তা করবে।
“আধুনিক ও সুবিধাজনক সেবা নিশ্চিত করতে আমরা পিমানি প্লাটফর্মকে নতুনভাবে সাজানোর কাজ করছি, যা হবে আরও বেশি গ্রাহকবান্ধব এবং সম্পূর্ণ ডিজিটাল।”
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম, স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।
