১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘সনি-স্মার্ট’ এখন বগুড়ায়

আগামী ১০ মার্চ পর্যন্ত কেনাকাটায় মিলবে আকর্ষণীয় উপহার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 04:14 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

উত্তরাঞ্চলের বগুড়ায় চালু হল ‘সনি-স্মার্ট’র বিক্রয়কেন্দ্র।

মঙ্গলবার দুপুরে সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান যশুয়া কুয়েক এ বিক্রয়কেন্দ্র উদ্বোধন  করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাপানি ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড সনি’র পরিবেশক স্মার্ট টেকনোলজিস্ (বিডি) বলেছে, নতুন বিক্রয়কেন্দ্রে আগামী ১০ মার্চ পর্যন্ত কেনাকাটায় আকর্ষণীয় উপহার মিলবে। এ কেন্দ্রটি চালুর ফলে বগুড়া সদর ও জেলার অন্যান্য এলাকার বাসিন্দারা সহজেই সনির পণ্য কিনতে পারবেন।

সনি টিভি এবং স্মার্ট এলইডি টিভিসহ সনি-স্মার্টের সব পণ্য বিশেষ মূল্যে মিলছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, কেনাকাটায় মিলবে সনি ব্লগ ক্যামেরা, ব্রাভিয়া ক্যামেরা, সনি ইয়ারবাড, নিপ্রো গ্লোকোমিটার, স্মার্ট মাল্টিপারপাস কিবোর্ড এয়ারমাউসসহ নানা উপহার।