সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে হল ‘স্পার্ক অফ ট্যালেন্ট’
সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা এ আয়োজনে বিজ্ঞানের অভিনব বিষয় নিয়ে বিভিন্ন প্রকল্প তৈরি ও প্রদর্শন করে।
সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশ ও সৃজনশীলতাকে তুলে ধরতে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে হয়ে গেল বিশেষ আয়োজন ‘স্পার্ক অফ ট্যালেন্ট ২০২৫’।
গত শুক্রবার ঢাকার বারিধারায় ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের কার্যালয়ে ইগনাইট স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে এ অনুষ্ঠান হয়।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডিরেক্টর প্রফেসর শাহরুখ আদনান খান, দারাজ বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো, ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার ফজলে মুনিম সৈকত, টেকোগনাইজ সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান খান, মাতৃভূমি গ্রুপের পরিচালক ও ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, অপারেশন ডিরেক্টর ইশরাত জাহান সহ ইমদাদুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা এ আয়োজনে বিজ্ঞানের অভিনব বিষয় নিয়ে বিভিন্ন প্রকল্প তৈরি ও প্রদর্শন করে। পাশাপাশি ইগনাইট স্কুলের শিশুরা আটটির বেশি ক্যাটাগরিতে তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পায়।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিশুদের মাঝে সার্টিফিকেট, মেডেল ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আলী সরকার পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. আব্দুর রাজ্জাক মিয়া, উত্তর ক্রিডেন্স কলেজের প্রিন্সিপাল আব্দুস সালাম, উত্তরা ম্যানেজমেন্ট কলেজের প্রিন্সিপাল সাইফুল ইসলাম, টঙ্গী ক্রিস্টাল কলেজের প্রিন্সিপাল রিজন আহমেদ, ভাষা শহিদ কলেজের সভাপতি শহিদুল ইসলাম, ঢাকা ইন্সটিটিউট অফ টেকনোলজির ভাইস প্রিন্সিপাল মো. রুস্তম আলী ফরাজি, ঢাকা ম্যানেজমেন্ট কলেজের প্রিন্সিপাল মো. মাসুদুর রহমান, ঢাকা ম্যানেজমেন্ট কলেজের ভাইস প্রিন্সিপাল আব্বাস ইমরান, টঙ্গী সিটি কলেজের প্রভাষক মো. বাবু মিয়া, টঙ্গী সিটি কলেজের প্রভাষক উম্মে কুলসুম মনি, টঙ্গী ক্রিস্টাল কলেজের প্রভাষক সামিদুল ইসলাম, আমজাদ আলী সরকার পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের কলেজ কো-অর্ডিনেটর কামরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
